Ortho Songbad আর্কাইভ

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।


বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্ট্রি সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.০৯ পয়সা। গত বছর একই সময়ে ০.০৬ পয়সা লোকসান হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১৩ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ০.১৪ পয়সা।


গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ১৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার