শরীয়াহ ভিত্তিক ব্যবসা করার অনুমতি পেলো আইডিএলসি
ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধিনে শরিয়াহ সম্মত ব্যবসায়িক কার্যক্রম শুরু করার সিদ্ধান্তে অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটিকে শরীয়াহ ভিত্তিক ব্যবসা শুরু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানি শরীয়াহ ভিত্তিক ব্যবসা করার লক্ষে ইসলামিক ফিন্যান্স উইন্ডো চালু করার সিদ্ধান্ত জানিয়েছিলো। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিতে চেয়েছিলো।
আইডিএলসি ফিন্যান্স শরীয়হভিত্তিক ব্যবসা বর্তমান ব্যবসায়িক কার্যক্রমের সাথে চালিয়ে যাবে।