Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ২৭১টির শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এদিন টপটেন গেইনার তালিকায় থাকা একমি পেস্টিসাইড লিমিটেড ও নাভানা সিএনজি লিমিটেড দর বৃদ্ধির শীর্ষে রয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা প্রথম একমি পেস্টিসাইড ও দ্বিতীয় নাভানা সিএনজির শেয়ারদর সমান ১০ শতাংশ হারে বেড়েছে।


এদিন দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।


বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মাইডাস ফাইন্যান্সিং, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, ন্যাশনাল হাউজিং এবং প্যাসফিক ডেনিমস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার