Ortho Songbad আর্কাইভ

নিম্নমুখী মালয়েশিয়ান পাম অয়েলের দাম

নিম্নমুখী মালয়েশিয়ান পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে আবারও দাম কমেছে মালয়েশিয়ান পাম অয়েলের। গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের এপ্রিলে সরবরাহ চুক্তির দাম আগের দিনের তুলনায় দশমিক ১৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৮৩৬ রিঙ্গিতে (৮১১ ডলার ৩৪ সেন্ট)।


এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বাজার আদর্শটির দাম কমল। বাজার পর্যবেক্ষদের মতে, প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের বাজার নিম্নমুখী হয়ে ওঠার প্রভাব পড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ওপর। তবে দেশটির মুদ্রার বিনিময় হার দুর্বল হয়ে পড়া এবং শীর্ষ আমদানিকারক ভারতে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দরপতনকে সীমিত করেছে।


জানা যায়, গত ১-২৫ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়া ৯ লাখ ১৯ হাজার ১৩৯ টন পাম অয়েল রফতানি করেছে। দেশটিতে চলতি বছর পাম অয়েল উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা গেছে। বছর শেষে উৎপাদনের পরিমাণ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে বলে মনে করছে দেশটির পাম অয়েল বোর্ড (এমপিওবি)। শ্রমিক সংকট কিছুটা নিরসন হওয়ায় উৎপাদন নিয়ে আশাবাদী দেশটির খাতসংশ্লিষ্টরা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার