Ortho Songbad আর্কাইভ

এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসি

এখন থেকে প্লাস্টিকের বোতল ব্যবহার করবে না ডিএনসিসি

পানি পান করার জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচের গ্লাস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


রোববার (৪ জানুয়ারি) ডিএনসিসির এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।


অফিস আদেশে বলা হয়, বর্তমানে নগর ভবনসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে প্লাস্টিকের বোতলে পানি পান করে আসছেন যা স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এতে থাকা মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরে মিশে বিভিন্ন রোগ-ব্যাধির সৃষ্টি হতে পারে।


তাই ডিএনসিসির কর্মকর্তাসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পানি পান করার জন্য প্লাস্টিক বোতলের পরিবর্তে কাঁচের গ্লাস ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

মুল সাইট থেকে

পুজিবাজার