Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক

দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ২৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (৫ ফেব্রুয়ারি) গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৯ দশমিক ৯৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি ল্যাম্পস লিমিটেড।

সোমবার দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সিকদার ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, বিডি ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ফার্মা লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার