Ortho Songbad আর্কাইভ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনাসহ চলমান প‌রি‌স্থি‌তির জে‌রে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব কর‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


আজ (মঙ্গলবার) মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌চ্ছে।


মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সংঘা‌তের জে‌রে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে বি‌জি‌পির ১১৩জন সদস্য।


বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার