Ortho Songbad আর্কাইভ

রেস ফিন্যান্সিয়াল ইনক্লুশন ফান্ডের লভ্যাংশ ঘোষণা

রেস ফিন্যান্সিয়াল ইনক্লুশন ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড রেস ফান্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ডে গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডটি ইউনিটহোল্ডারদের ৫ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।


মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৩ পয়সা। আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪২ পয়সা।


গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৭২ পয়সা, আর বাজারমূল্যে ছিল ১০ টাকা ৬১ পয়সা।


লভ্যাংশ প্রাপ্তির রেকর্ড তারিখ ৩১ ডিসেম্বর,২০২৩।

মুল সাইট থেকে

পুজিবাজার