Ortho Songbad আর্কাইভ

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের ২ হাজার কৃষকদের মাঝে দুই হাজার বস্তা সার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।


এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু, ১১নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম ও ১৬নং কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।


সার বিতরণ অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, চৌমুহনী শাখা প্রধান ও ভিপি মাহবুব জামিল ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খানসহ বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার