Ortho Songbad আর্কাইভ

একদিনে ফরচুন সুজের ৬৫ কোটি টাকার লেনদেন

একদিনে ফরচুন সুজের ৬৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ৬৫ কোটি টাকার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, রবিবার (১১ ফেব্রুয়ারি) ফরচুন সুজের ১ কোটি ০২ লাখ ০১ হাজার ৭৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ০৫ লাখ টাকার বেশি।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার আজ ৬৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।


রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আইটি কনসালটেন্টস, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মালেক স্পিনিং এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার