Ortho Songbad আর্কাইভ

বেঙ্গল উইন্ডসরের নাম সংশোধনে সম্মতি

বেঙ্গল উইন্ডসরের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের নাম সংশোধনে সম্মতি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটির নাম ‘বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড’ এর পরিবর্তে ‘বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।


আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার