Ortho Songbad আর্কাইভ

৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে নিয়োগ

৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে নিয়োগ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে ৮৯ জনকে ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে।


আজ (রোববার) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এনবিআররের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।


প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের সুপারিশে এবং মেডিকেল বোর্ড প্রদত্ত স্বাস্থ্য পরীক্ষার প্রত্যয়নপত্র ও পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের আলোকে তাদের নিয়োগ দেওয়া হলো।


প্রজ্ঞাপনে আগামী ১১ মার্চ পদায়ন করা সংশ্লিষ্ট কর্মস্থলে/কমিশনারেটে যোগদানের জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।


এতে উল্লেখ করা হয়, প্রার্থী তার যোগদানপত্র পদায়নকৃত কর্মস্থলে দাখিল করবেন। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার