Ortho Songbad আর্কাইভ

মুন্নু ফেব্রিক্সের সর্বোচ্চ দরপতন

মুন্নু ফেব্রিক্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ২৯৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিটদর কমেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেডের।


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) মুন্নু ফেব্রিক্সের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৯ পয়সা বা ৮ দশমিক ২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিথুন নিটিং এন্ড ডাইংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৬১ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ৪৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।


বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস লিমিটেড, রংপুর ডেইরী এন্ড ফুড, আইটিসি,এসবিএসি ব্যাংক, ফ্যামিলিটেক্স, অ্যাডভেন্ট ফার্মা, মালেক স্পিনিং মিলস্‌ লিমিটেড।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার