Ortho Songbad আর্কাইভ

এসজেআইবিএল মুদারাবা বন্ডের মুনাফা বিতরণ

এসজেআইবিএল মুদারাবা বন্ডের মুনাফা বিতরণ

বন্ডহোল্ডারদের মধ্যে মুনাফা বিতরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসজেআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই মুনাফা বিতরণ করা হয়।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বন্ডটির ট্রাস্টি ব্যাংকের মাধ্যমে বন্ডহোল্ডারদের মধ্যে মুনাফা হস্তান্তর সম্পন্ন করেছে। আলোচিত সময়ে বন্ডধারীদের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা ঘোষণা করা হয়েছে।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার