Ortho Songbad আর্কাইভ

বিটকয়েনের বিনিময় হার দুই বছরের মধ্যে সর্বোচ্চ

বিটকয়েনের বিনিময় হার দুই বছরের মধ্যে সর্বোচ্চ
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের বিনিময় হার বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী। বাড়ছে অন্যান্য ক্রিপ্টোর দামও। তবে এবার দুই বছরের মধ্যে সর্বোচ্চ বিনিময় হারে পৌঁছেছে বিটকয়েন। এ সময়ের মধ্যে প্রথমবারের মতো ৫০ হাজার ডলার স্পর্শ করেছে বৃহত্তম ভার্চুয়াল মুদ্রাটি। খবর আনাদোলু এজেন্সি।

১২ ফেব্রুয়ারি বিটকয়েনের বিনিময় হার বেড়ে দাঁড়ায় ৫০ হাজার ২৮০ ডলার পর্যন্ত, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে। একে ২০২১ সালের ইন্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) জোনের সর্বোচ্চ স্তর বলে মনে করা হচ্ছে।

ডিজিটাল সম্পদ মূল্য ট্র্যাকিং ওয়েবসাইট কয়েন মার্কেট ক্যাপের তথ্যানুসারে, বিটকয়েনের মূল্য সাতদিনে ১৮ শতাংশের বেশি বেড়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার