Ortho Songbad আর্কাইভ

গুগল সার্চে আসছে প্রাইস ফিল্টার ফিচার

গুগল সার্চে আসছে প্রাইস ফিল্টার ফিচার

বর্তমানে বেশিরভাগ মানুষই কোনো জিনিস কেনার আগে তার দাম এবং জিনিসটি কেমন সেই সম্পর্কে গুগলে বিভিন্ন তথ্য জানতে চান। তবে জিনিসটি কেমন সেই সম্পর্কে গুগল বিভিন্ন তথ্য জানালেও, এতদিন সেখানে প্রাইস ফিল্টার ব্যবহার করে তথ্য খোঁজার কোনো সুযোগ ছিলো না। তবে, ব্যবহারকারীদের সুবিধার্থে খুব শীঘ্রই গুগল তাদের সার্চ বারে প্রাইস ফিল্টার অপশনটি আনতে চলেছে।


দ্য টেক আউট লুক-এর রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি এখন গুগল সার্চে প্রাইস ফিল্টার অপশন পরীক্ষা করছে। আর এই ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীরা তাদের বাজেট অনুযায়ী জিনিস খুঁজতে এবং দেখতে সক্ষম হবেন। যেহেতু, নতুন এই ফিল্টারটি এখনো পরীক্ষাধীন রয়েছে, তাই সমস্ত ব্যবহারকারীর কাছে এটি পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।


এই বিষয়ে জাগরণ ইংলিশ কিছু স্ক্রিনশট প্রকাশ করে জানিয়েছে যে, এবার গুগল সার্চে শপিং সাইটের মত দামের ফিল্টারের একটি স্লাইডার গুগলে দৃশ্যমান হবে। যদিও এই ফিচার নিয়ে চারিদিকে আলোচনা হলেও গুগল এখনো এই ফিচারটির রিলিজ বা লঞ্চের সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।

মুল সাইট থেকে

পুজিবাজার