Ortho Songbad আর্কাইভ

বসুন্ধরা সিটিতে এপেক্স উন্মুক্ত করলো দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর

বসুন্ধরা সিটিতে এপেক্স উন্মুক্ত করলো দেশের সবচেয়ে বড় ফুটওয়্যার স্টোর

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল-এ, লেভেল ৬-এর ব্লক বি-তে উদ্বোধন হলো এপেক্সের সুবিশাল শপ, যেটি ফুটওয়্যারের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শো-রুম যার আয়তন ২২ হাজার ৫০০ বর্গফুট।


সাড়ে ৩ হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে, সেজে উঠেছে এই শো-রুম। যার মধ্যে নিজস্ব ব্র্যান্ড Apex, Nino Rossi, Moochie, Dr. Mauch, Venturini, SPRINT, Maverick, Twinkler, Jatarea, School Smart-এর পাশাপাশি আছে Nike, Asics, Hey Dude, Cross, Police-এর মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও দারুণ সব জুতা। একসাথে এক জায়গায় শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার জন্য বিচিত্র ডিজাইনের জুতার আকর্ষণীয় সমাহার।


চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে গত ৩ দশকেরও বেশি সময় ধরে ফুটওয়্যার তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের ১ নম্বর রিটেইল ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স। এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সাথে এমনকি যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশন পণ্যের ধারাবাহিকতা। আগের ২৬০টিরও বেশি রিটেইল আউটলেটের সাথে, এপেক্স এবার যোগ করলো নতুন এই বৃহত্তম শো-রুমের গর্বিত যাত্রা।


শো-রুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চীফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, ফিন্যান্সিয়াল কন্ট্রোলার, ফাইনান্স এন্ড একাউন্ট মো. মাইন উদ্দিন, জেনারেল ম্যানেজার- প্রোডাক্ট ম্যানেজমেন্ট সালমান আব্বাস খান, জেনারেল ম্যানেজার-সাপ্লাই চেইন কাজী সোহেল আহমদ, রিটেইল বিজনেস ডেপুটি জেনারেল ম্যানেজার আরবাবুর রহমান, মার্কেটিং ম্যানেজার মো. রায়হান কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।


অল্প কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। ঈদ-উল-ফিতরের কেনাকাটাতেও এপেক্সের সময়োপযোগী ডিজাইনের জুতার ব্যাপক ভাণ্ডার নগরবাসীরা এক জায়গাতেই পেয়ে যাবেন এখানে, সব বয়সের সকলের জন্য এই শপিং অভিজ্ঞতা সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলেই এপেক্সের প্রত্যাশা।

মুল সাইট থেকে

পুজিবাজার