Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির লেনদেন বন্ধ সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


সূত্র মতে, এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।


আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার