Ortho Songbad আর্কাইভ

ইউনিট বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তা

ইউনিট বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফান্ড ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ৫ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একেচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছে থাকা এক কোটি ৭৫ লাখ ইউনিটের মধ্যে ৫ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছে।


আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে ঘোষিত এই ইউনিট বিক্রি সম্পন্ন করবে।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার