Ortho Songbad আর্কাইভ

দেশে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

দেশে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।


সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি ল্যাবে ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ।


দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১ জন।


উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার