Ortho Songbad আর্কাইভ

কুমুদিনী মেডিকেলে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

কুমুদিনী মেডিকেলে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা

স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের অঙ্গ সংগঠন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ‘আর্থিক স্বাক্ষরতায় নিরাপদ ভবিষ্যত’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।


গত রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিভিন্ন পেশাজীবী নারীদের ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে ব্যাংকটি এ আয়োজন করে।


প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এ আয়োজন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও আইএফআইসি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এক হাজার ৩৭০ এর বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা। আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় আইএফআইসি ব্যাংক পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মশালার আয়োজন করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার