Ortho Songbad আর্কাইভ

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ডিএসইর

কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ডিএসইর
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ডিএসইর পক্ষে পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন৷

ভাষার মাস ফেব্রুয়ারি। জাতীয় ইতিহাসের এই দিনটি একদিকে স্মরণের অন্যদিকে উজ্জীবিত হবার। আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ছিনিয়ে আনার জন্য জীবন উত্সর্গ করেছেন বাংলা মায়ের ধামাল ছেলেরা। তাদের সে আত্মদানের কথা আজ সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।

এ সময় ডিএসইর জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার