Ortho Songbad আর্কাইভ

রিং শাইন টেক্সটাইলের এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, অনিবার্য কারণে নির্ধারিত সময়ে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হচ্ছে না। কোম্পানিটির এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছিলো আগামী ৬ মার্চ।


এর আগে, রিং শাইন টেক্সটাইলের ২৬তম এজিএম গত জানুয়ারি মাসের ২০ তারিখের পরিবর্তে ৬ মার্চ নির্ধারণ করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার