ফটোআইডি সাথে রাখতে নগরবাসীর প্রতি আহ্বান র‌্যাব মহাপরিচালকের

ফটোআইডি সাথে রাখতে নগরবাসীর প্রতি আহ্বান র‌্যাব মহাপরিচালকের
আগামী দু’দিন নগরীতে বের হওয়া নাগরিকদের সাথে ফটো আইডি রাখার আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, সিটি নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনও ঝুঁকি নেই। তারপরেও সর্তকতা হিসেবে বেশকিছু পরামর্শ দেয়া হচ্ছে নগরবাসীকে। তার মধ্যে রয়েছে খুব একটা প্রয়োজন না হলে রাতে বের না হওয়াই ভালো। বের হলেও যেনো ফটো আইডি সাথে রাখা হয়।

তিনি বলেন, প্রার্থীদের পক্ষে যারা বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পেইনের উদ্দেশে লোকজন ঢাকায় জড়ো করা হয়েছে তাদের অতিসত্বর ঢাকা ত্যাগ করার নিদের্শ হয়েছে। যারাই বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব প্রস্তুত।

ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা