Ortho Songbad আর্কাইভ

গুচ্ছ ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ

গুচ্ছ ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের বর্ধিত সময় আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে। আগের সময় অনুযায়ী গতকাল ২৬ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ দিন।


এর আগে, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির গত ২২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত তৃতীয় সভায় আবেদনের সময় একদিন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।


পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারতেন। তবে ভর্তির আবেদন চলাকালীন কারিগরি ত্রুটির কারণে একদিন আবেদন কার্যক্রম বিঘ্নিত হয়।


এ বিষয়টি বিবেচনায় নিয়ে কোর কমিটির সভায় ভর্তিচ্ছুদের সুবিধার্থে আবেদনের সময়সীমা একদিন বৃদ্ধি করে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার