Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে এস্কয়ার নিট

নগদ লভ্যাংশ পাঠিয়েছে এস্কয়ার নিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ে এস্কয়ার নিট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার