Ortho Songbad আর্কাইভ

জমি কিনবে এনআরবিসি ব্যাংক

জমি কিনবে এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসি প্রধাণ কার্যালয়ের ভবন নির্মাণের জন্য জমি কেনার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ঢাকার পুর্বাচলে এ জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সূত্র মতে, ব্যাংকটির প্রধান কার্যালয় নির্মাণের এই জমি অধিগ্রহণের জন্য আনুমানিক খরচ নির্ধারণ করা হয়েছে ৮৪ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ২০০ টাকা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার