Ortho Songbad আর্কাইভ

বাড়তে পারে দিনের তাপমাত্রা

বাড়তে পারে দিনের তাপমাত্রা

দেশের দুই বিভাগে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে অন্য ৬ বিভাগে রাতের তাপমাত্রা এবং সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।


আজ বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


এসময়ে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।


কাফি 

মুল সাইট থেকে

পুজিবাজার