Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


সূত্র মতে, এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।


আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।


অর্থসংবাদ/কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার