Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

দর বৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটদর বেড়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ।


বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, কুইন সাউথ টেক্সটাইল এবং এইচ.আর. টেক্সটাইল লিমিটেড।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার