Ortho Songbad আর্কাইভ

রমজান উপলক্ষে স্বপ্ন’র বিশেষ ছাড়

রমজান উপলক্ষে স্বপ্ন’র বিশেষ ছাড়
পবিত্র রমজান মাসকে সামনে রেখে পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে ছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন'র আউটলেট থেকে কেনা যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন জানিয়েছে, ছোলা (প্রতি কেজি) ৯৯ টাকা; নতুন আলু (প্রতি কেজি) ২৬ টাকা; গরুর মাংস (প্রতি কেজি) ৭৪০ টাকা; ফার্ম এর ডিম (প্রতি পিস) ১০.৯৫ টাকা; ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম) প্রতি পিস ৩৭৫ টাকা; রুই মাছ (১ -১.৪৯৯ কেজি সাইজ) ২৯৫ টাকা; পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৫ টাকা; মিনিকেট প্রিমিয়াম চাল ৬৮ টাকা; নাজিরশাল প্রিমিয়াম চাল ৭৩ টাকা; এসিআই অ্যারোমা/পুষ্টি চিনিগুড়া চাল (প্রতি কেজি) ১৫০ টাকা; ফ্রেশ লবন (প্রতি কেজি) ৩৫.৭০ টাকা; ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ৭৪০.২৫ টাকা; এসিআই পিউর চিক বেসন (৫০০ গ্রাম) ১০৫ টাকা; ট্যাং পাউডার ড্রিংক ওরেঞ্জ / ম্যাংগো (জার) ৭১৯.৫০ টাকা; ট্যাং পাউডার ড্রিংক ওরেন্জ/ম্যাংগো (জার-২ কেজি) ১৭৮৫ টাকা; রুহ আফজা (৭৫০ মিলি) ৫৪০.৭৫ টাকা; নিউট্রোলাইফ জুস (১ লিটার) ২৪৬.৭৫ টাকা; ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা (৪০০ গ্রাম) ২৪০ টাকা; মসুর ডাল (ছোট দানা-১ কেজি) ১২৩ টাকা; এসিআই পিউর হলুদ/মরিচ পাউডার (২০০ গ্রাম) ৮৪ টাকা; তীর হালিম মিক্সড (২০০ গ্রাম) ৪৯.৯৮ টাকা; কোকাকোলা/স্প্রাইট (২.২৫ লিটার) ১৪১.৭৫ টাকা; সানসিল্ক শ্যাম্পু (৩৪০+-১০ মিলি) ৩৩৬ টাকায় পাওয়া যাবে।

[caption id="attachment_261837" align="alignnone" width="993"] স্বপ্ন’র বিশেষ ছাড়ের তালিকা[/caption]

এছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবি ডায়পারসহ নানা পণ্যে ছাড় থাকবে। এসিআই/পুষ্টি-এর আটা ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়। এর বাইরেও খোলা চাল, ডাল, চিনি, আলু, পেয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট থাকছে না বলে জানিয়েছে স্বপ্ন।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার