Ortho Songbad আর্কাইভ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না শনিবার

তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (০২ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী ডিওএইচএস, আরজতপাড়া, শাহীনবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


এ ছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ।

মুল সাইট থেকে

পুজিবাজার