দেশে এখন ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ
হালনাগাদ শেষে দেশের ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। আজ শনিবার (০২ মার্চ) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, গত বছরের ২ মার্চ ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এখন হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
তিনি আরও জানান, তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, আর নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। আর হিজড়া ভোটার ৯৩২ জন। এবার ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।
কাফি