Ortho Songbad আর্কাইভ

ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে ১৬ শতাংশ

ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে ১৬ শতাংশ

বিশ্ববাজারে ২০২৪ সালের প্রথম দুই মাসে ভিয়েতনামের কফি রফতানি বেড়েছে। বছরওয়ারি হিসেবে গত বছরের তুলনায় রফতানি ১৬ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ লাখ ৯৮ হাজার টন ছাড়িয়ে গেছে।


সম্প্রতি দেশটির সরকারি পরিসংখ্যান অফিস সূত্রে কফি রফতানির এ তথ্য জানা গেছে। একই সময় রফতানির মাধ্যমে দেশটির আয় ৬৭ দশমিক ৫ শতাংশ বেড়ে ১২৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে।


অন্যদিকে ২০২৩ সালে দেশটির কফি রফতানি ৯ দশমিক ৬ শতাংশ কমলেও আয় ছিল ঊর্ধ্বমুখী। কফি বিক্রি থেকে আয় বেড়েছিল ৩ দশমিক ১ শতাংশ এবং মোট আয় ৪১৮ কোটি ডলারে ছাড়িয়ে যায়। সে বছর ভিয়েতনাম মোট ১৬ লাখ ১০ হাজার টন রফতানি করেছিল।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার