Ortho Songbad আর্কাইভ

বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার (৭ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার