Ortho Songbad আর্কাইভ

আইএলওর সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে গেলেন শ্রম প্রতিমন্ত্রী

আইএলওর সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে গেলেন শ্রম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৫০তম সভায় অংশগ্রহণ করতে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।


শুক্রবার (৮ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম ফেরদৌস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির ৩৫০তম সভায় যোগদানের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।


সভায় অংশগ্রহণ শেষে আগামী ১৫ মার্চ ঢাকায় ফিরবেন তিনি।


এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

মুল সাইট থেকে

পুজিবাজার