এলিফ্যান্ট রোডে ১০ তলা ভবনে আগুন
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকায় একটি ১০ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২১৪ নিউ এলিফ্যান্ট রোড এলাকায় একটি ১০ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়।
তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
অর্থসংবাদ/এমআই