বিজয় দিয়ে মুজিববর্ষ পালন করব : আতিকুল
পহেলা ফেব্রুয়ারির ভোটে নৌকার বিজয় দিয়ে মুজিববর্ষ উদযাপন করবেন বলে আশা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষদিনে ভাটারার নতুন রাস্তা এলাকায় এক পথসভায় তিনি এ আশা প্রকাশ করেন।
এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আতিকুল বলেন, যে জাতির পিতা দিয়েছে লাল-সবুজ পতাকা, দিয়েছে স্বাধীনতা, আসুন পহেলা ফেব্রুয়ারিতে সেই জাতির পিতার নৌকা প্রতীককে বিজয়ের সর্বাত্মক চেষ্টা করি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভোটটি অনেক মূল্যবান। একটি ভোট পরিবর্তন করতে পারে, একটি ভোট উন্নয়নের ছোঁয়া দিতে পারে। সেই ভোটটি আপনাদের কাছে আছে। আপনারা ভোটকে অবহেলা করবেন না।