Ortho Songbad আর্কাইভ

দুই ঘন্টায় লেনদেন ২৪৬ কোটি

দুই ঘন্টায় লেনদেন ২৪৬ কোটি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় লেনদেন ছাড়ালো ২৪৬ কোটি ৪ লাখ টাকা।


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, মঙ্গলবার (১২ মার্চ ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৩ ও ২০৭৬পয়েন্টে।


এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারের।

মুল সাইট থেকে

পুজিবাজার