Ortho Songbad আর্কাইভ

স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তার মেডিকেল চেকআপ শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরবেন।


রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান আজ সকাল ৮ টা ১০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


এর আগে গত ৩ মার্চ রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত বিমানে আরব আমীরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন। আমীরাত থেকে রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।


স্বাস্থ্য পরীক্ষার জন্য এ সফরকালে রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিব ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে রয়েছেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার