Ortho Songbad আর্কাইভ

পুরান ঢাকায় প্রিন্টিং প্রেসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পুরান ঢাকায় প্রিন্টিং প্রেসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার একটি প্রেসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টা ৩৮ মিনিটের দিকে পাটুয়াটুলি ঘি পট্টি এলাকায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।


সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টির একটি প্রেসে রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে রাত ৯টা ৪৫ মিনিটে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।


এখন পর্যন্ত প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার