Ortho Songbad আর্কাইভ

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

চট্টগ্রাম নগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুরুতে চারটি ইউনিট দিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। আগুন এখন নিয়ন্ত্রণে আছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, সন্ধ্যার পর হাল্কা আগুন দেখা যায়। পরে তা বাড়তে থাকে। হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। এর পরে আগুন ছড়িয়ে পড়ে। শুনেছি ব্যাংকের ভেতরে কিছুদিন আগে এয়ার কন্ডিশনের ওয়্যারিংয়ের কাজ করানো হয়েছিল। সেখান থেকেও শর্ট সার্কিট হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার