Ortho Songbad আর্কাইভ

মনোস্পুল পেপারের লভ্যাংশ বিতরণ

মনোস্পুল পেপারের লভ্যাংশ বিতরণ
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার পাঠিয়েছে পুঁজিবাজারে পেপার ও প্রসেসিং খাতে তালিকাভুক্ত মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া বিনিয়োগকারীদের বিও একাউন্টে ১০ শতাংশ বোনাস শেয়ার পাঠিয়েছে মনোস্পুল পেপার।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার