Ortho Songbad আর্কাইভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।


সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিগুলো।


মেঘনা পেট্রোলিয়াম: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।


সি পার্ল বিচ রিসোর্ট: আলোচ্য সময়ে কোম্পানিটি ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগের বছর বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার