Ortho Songbad আর্কাইভ

প্রাথমিকে চলতি বছর নিয়োগ হবে ১৩ হাজার ৭৮১ শিক্ষক

প্রাথমিকে চলতি বছর নিয়োগ হবে ১৩ হাজার ৭৮১ শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছর ১৩ হাজার ৭৮১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।


নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ প্রসঙ্গে তিনি বলেন, চলমান নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটি ডিভাইস তৈরি করা হয়েছে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ ডিভাইস ব্যবহার করে সফলতাও পাওয়া গেছে।


তিনি আরও জানান, যেসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ধারাবাহিকভাবে কম সেসব বিদ্যালয় বন্ধ করে পাশের বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত করা হবে। এ ছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের কম সেগুলোকেও পার্শ্ববর্তী বিদ্যালয়ে সংযুক্ত করে দেওয়া হবে। এমন ৩০০ বিদ্যালয়ের তালিকা ইতোমধ্যে করা হয়েছে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার