Ortho Songbad আর্কাইভ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। শুক্রবার (২২ মার্চ) আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা ত্যাগ করবেন।

এতে আরও বলা হয়, ওবায়দুল হাসানের অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


২৭ মার্চ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন। আগামী ৩১ মার্চ তিনি দেশে ফিরবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার