Ortho Songbad আর্কাইভ

দেশে আট ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশে আট ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সিলেট নগরীর দরগা গেট এলাকায় ড্রেন নির্মাণ কাজের জন্য শনিবার জেলা শহর ও তৎসংলগ্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত সিলেট শহর ও তৎসংলগ্ন এলাকায় (দক্ষিণ সুরমা ও ক্যান্টনমেন্ট এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিলেট সিটি করপোরেশন দরগাগেট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে ওপরে বর্ণিত সময়সূচির হ্রাস-বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার