Ortho Songbad আর্কাইভ

আরিচা বন্দরের কাঠপট্টিতে আগুন

আরিচা বন্দরের কাঠপট্টিতে আগুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার (২৫ মার্চ) রাত ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, প্রথমে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে যায়। এতে সেখানে থাকা ছোট-বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স’ মিল ও পাশে থাকা একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, আমরা রাত ৪টায় সংবাদ পাই আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। পরে ঘিওরের আরো একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার