Ortho Songbad আর্কাইভ

পর্ষদ সভা করবে এইচআর টেক্সটাইল

পর্ষদ সভা করবে এইচআর টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইল লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার