Ortho Songbad আর্কাইভ

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিআইসিএমের শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতা ও জাতীয় দিবসে বিআইসিএমের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।


দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেকের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷


এসময় ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দিন, উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার